North Bengal (Siliguri) Trip: চূড়ান্ত প্রেম, চারিদিকে কেউ নেই...! পাহাড়ি এই গ্রাম কাপলদের জন্য সেরা, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

North Bengal (Siliguri) Trip: চূড়ান্ত প্রেম, চারিদিকে কেউ নেই...! পাহাড়ি এই গ্রাম কাপলদের জন্য সেরা, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

North Bengal (Siliguri) Low Budget Trip: নর্থ বেঙ্কল শিলিগুরি কলিম্পং জেলার এক মনোরম ছোট্ট গ্রাম তন্দ্রাবং। প্রকৃতির কোলে ঘেরা এই গ্রামটি সবার জন্য এক শান্তির আশ্রয়স্থল, যেখানে দুই দিনের ছুটিতে আপনার প্রিয় বন্ধু বা পরিবারের সঙ্গে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

শহরের কোলাহল থেকে দূরে, কালিম্পং জেলার এক মনোরম ছোট্ট গ্রাম তন্দ্রাবং। প্রকৃতির কোলে ঘেরা এই গ্রামটি সবার জন্য এক শান্তির আশ্রয়স্থল, যেখানে দুই দিনের ছুটিতে আপনার প্রিয় বন্ধু বা পরিবারের সঙ্গে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

তন্দ্রাবংয়ের পাহাড়, জঙ্গল, সবজির বাগান, পাখির ডাক, ঝর্নার কলতান— সবকিছু মিলে তৈরি করেছে এক শান্তির পরিবেশ। এখানে দিন শুরু হবে বরফে ঢাকা পাহাড়ের অপূর্ব দৃশ্য দিয়ে, আর রাতের আকাশে নক্ষত্রের ঝলকানি আপনার মন জয় করবেই।

তন্দ্রাবংয়ের এই দুই দিনের ভ্রমণের খরচ খুবই সাশ্রয়ী। গাড়ি ভাড়া ১,২০০ টাকা লাভা থেকে, এবং নিউ মাল জংশন থেকে আনুমানিক ৩,০০০ টাকা। থাকার জন্য এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে এবং ফার্মস্টে, জনপ্রতি এবং দিনপ্রতি ভাড়া আনুমানিক ১৪০০ থেকে ১৭০০ টাকা।

গ্রামেই রয়েছে একটি ফার্মস্টে। সেখানে ব্রেকফাস্টে ম্যাগি, ডিম ভাজা, অমলেট, দার্জিলিং টি সহ পাহাড়ি খাবার পাওয়া যাবে। লাঞ্চে ভাত, ডাল, পাহাড়ি সবজি, চিকেন/ডিম, আচার, পাপড়, মিষ্টি ও ভেজ পকোড়ার সাথে রুটি/ভাত উপভোগ করা যাবে। এছাড়াও, পাহাড়ের কোলে বসে নিজের হাতে চিকেন রোস্ট করার মজা পাবেন।

শিলিগুড়ি থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ এবং কালিম্পং থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এটি পর্যটকদের জন্য সেরা গন্তব্য হতে পারে, যেখানে একটি নতুন হোমস্টে আপনাকে আতিথেয়তার অপূর্ব স্বাদ দেবে। ঠান্ডা মনোরম আবহাওয়া এবং পাহাড়ের মাঝে বয়ে চলা নদীর ধারে অবসর কাটানোর সুযোগ হাতছাড়া করবেন না! 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন