গরম পড়তেই ঠান্ডা জলের জন্য অনেকেই ভরসা করেন ফ্রিজের ওপর। তবে অতিরিক্ত ঠান্ডা জল শরীরের জন্য সবসময় ভালো নয়। বরং প্রাচীন পদ্ধতিতে মাটির কলসির জল পান করলে মিলতে পারে একাধিক স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিকভাবে ঠান্ডা হওয়া এই জল শরীরকে রাখে সতেজ এবং হজমেও সাহায্য করে।
মাটির কলসির ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়, ফলে জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। এতে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জলের মতো গলায় ধাক্কা লাগে না।
অতিরিক্ত ঠান্ডা জল অনেক সময় হজমের সমস্যা তৈরি করতে পারে। কলসির জল শরীরের তাপমাত্রার কাছাকাছি হওয়ায় তা খাবার হজমে সহায়ক।
মাটির কলসিতে থাকা প্রাকৃতিক খনিজ উপাদান জলের অম্লত্ব কিছুটা কমাতে সাহায্য করে বলে মনে করা হয়। এতে শরীরের অ্যাসিডিটির সমস্যা কমতে পারে।
গরমে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায়। কলসির জল শরীরকে ধীরে ধীরে ঠান্ডা করে এবং দীর্ঘক্ষণ সতেজ রাখে।
ফ্রিজের বরফশীতল জল অনেকের ক্ষেত্রে গলা ব্যথা বা সর্দির কারণ হতে পারে। তুলনায় কলসির জল অনেকটাই কোমল।
গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত জলপান অত্যন্ত জরুরি। তাই ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জলের বদলে মাটির কলসির জল হতে পারে স্বাস্থ্যকর ও প্রাকৃতিক বিকল্প।
Our website uses cookies to improve your experience. Learn more
ঠিক আছে